গান / শ্যামা

হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব—

He birohi hay 2

শ্যামা শ্যামা থেকে · দৃশ্য 2
হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব—
নীরবে জাগ একাকী শূন্য মন্দিরে,
কোন্ সে নিরুদ্দেশ-লাগি আছ জাগিয়া ।
স্বপনরূপিণী অলোকসুন্দরী
অলক্ষ্য অলকাপুরী-নিবাসিনী,
তাহার মুরতি রচিলে বেদনায় হৃদয়মাঝারে ॥

প্রতিবর্ণীকরণ

Hey birohi, haay, chanchalo hiya tabo -
Nirabe jaago ekaki shunyo mondire,
Kon se niruddesh-laagi aachho jaagiya.
Swaponrupini aloksundori
Alokkho alokaapuri- nibashini,
Taahar muroti rochile bedonay hridayomaajhare.

এই গানে কোনো ভুল চোখে পড়েছে?

ভুল জানান