হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ
He mor debota
পূজা
হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ কী অমৃত তুমি চাহ করিবারে পান?। আমার নয়নে তোমার বিশ্বছবি দেখিয়া লইতে সাধ যায় তব কবি, আমার মুগ্ধ শ্রবণে নীরব রহি শুনিয়া লইতে চাহ আপনার গান॥ আমার চিত্তে তোমার সৃষ্টিখানি রচিয়া তুলিছে বিচিত্র তব বাণী। তারি সাথে, প্রভু, মিলিয়া তোমার প্রীতি জাগায়ে তুলিছে আমার সকল গীতি– আপনারে তুমি দেখিছ মধুর রসে আমার মাঝারে নিজেরে করিয়া দান॥
প্রতিবর্ণীকরণ
Hey mor debota, bhoria e deho praan Ki amrito tumi chaaho koribare paan ? Aamar nayone tomar biswochhobi Dekhiya loite saadh jaay tabo kobi, Aamar mugdha srobane nirabo rohi Shuniya loite chaaho aaponar gaan. Aamar chitye tomaro srishtikhaani Rochia tulichhe bichitro tabo baani. Taari saathe, probhu, miliya tomar priti Jaagaye tulichhe aamar sakal giti, Aapnare tumi dekhichho modhur rase Aamar maajhare nijere koriya daan.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 85(পূজা)
- উপ-পর্যায়
- বোন্ধু
- রাগ
- Iman-Kalyan
- তাল
- এক্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতন্জলি
- স্বরবিতান খণ্ড
- 37
- স্বরলিপি
- সুরেন্দ্রনথ বন্দোপধ্যয / ভিম্রও শস্ত্রি
- রচনাকাল
- 27 June 1910(১৩ আষাঢ় ১৩১৭)
ইংরেজি
What divine drink wouldst thou have, my God, from this overflowing cup of my life? My poet, is it thy delight to see thy creation through my eyes and to stand at the portals of my ears silently to listen to thine own eternal harmony? Thy world is weaving words in my mind and thy joy is adding music to them. Thou givest thyself to me in love and then feelest thine own entire sweetness in me.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস