হে সন্ন্যাসী,
Himgiri phele niche
প্রকৃতি
হে সন্ন্যাসী, হিমগিরি ফেলে নীচে নেমে এলে কিসের জন্য । কুন্দমালতী করিছে মিনতি, হও প্রসন্ন ॥ যাহা-কিছু স্নান বিরস জীর্ণ দিকে দিকে দিলে করি বিকীর্ণ । বিচ্ছেদভারে বনচ্ছাযা করে বিষণ্ণ— হও প্রসন্ন ॥ সাজাবে কি ডালা, গাঁথিবে কি মালা মরণসত্রে ! তাই উত্তরী নিলে ভরি ভরি শুকানো পত্রে ? ধরণী যে তব তাওবে সাথি প্রলযবেদনা নিল বুকে পাতি । রুদ্র, এবারে বরবেশে তারে করো গো ধন্য— হও প্রসন্ন ॥
প্রতিবর্ণীকরণ
Hey sonnyasi, Himgiri phele niche neme ele kiser jonyo. Kundomaloti koriche minoti hawo prosanno. Jaaha kichhu mlaan biras jirno dike dike dile kori bikirno. Bichchhedbhaare bonochchhaayare kare bishanno - hawo prosanno. Saajabe ki daala, gnaathibe ki maala maronsatre ! Taai uttori nile bhori bhori shukano psatre ? Dharoni je tabo taandabe saathi prolayobedona nilo buke paati. Rudro, ebare barbeshe taare karo go dhonyo - hawo prosanno.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 187(প্রকৃতি)
- উপ-পর্যায়
- শীত
- রাগ
- পিলু-মুলতানি
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- শীত
- সংকলন
- নটরাজ
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ২
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 5 March 1927(২১ ফাল্গুন ১৩৩৩)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।