হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মত নাচেরে
Hridoy amar nache re
প্রকৃতি
হৃদয় আমার
নাচেরে আজিকে ময়ূরের মত নাচেরে।
শত বরনের
ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ,
আকুল পরান
আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে॥
ওগো, নির্জনে বকুলশাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে।
ঝরকে ঝরকে
ঝরিছে বকুল, আঁচল আকাশে হতেছে আকুল,
উড়িয়া অলক
ঢাকিছে পলক– কবরী খসিয়া খুলিছে।
ঝরে
ঘনধারা নবপল্লবে, কাঁপিছে কানন ঝিল্লির রবে–
তীর ছাপি
নদী কলকল্লোলে এল পল্লির কাছে রে॥ প্রতিবর্ণীকরণ
Hriday aamar naache re aajike moyurer mato naache re. Shato baroner bhaabo-uchchhas kalaaper mato korechhe bikash, Aakul paran aakashe chaahiya ullaase kaare jaache re. Ogo, nirjane bokuloshaakhay dolay ke aaji dulichhe, dodul dulichhe. Jharoke jharoke jhorichhe bokul, aanchal aakashe hotechhe aakul, Uriya alok dhaakichhe palok - kabori khosiya khulichhe. Jhare ghanodhaara nabopallobe, knaapichhe kaanon jhilliro rabe - Tir chhaapi nodi kalokallole elo polliro kaachhe re.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রকৃতি · 113(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- রাগ
- Iman-Kalyan
- তাল
- 2-2
- ঘরানা
- হিন্দুস্তনি
- ঋতু
- বর্শ
- সংকলন
- খোনিক
- স্থান
- সিলৈদহ
- স্বরবিতান খণ্ড
- 58
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর
- রচনাকাল
- 3 May 1900(১৩০৭)
এখনও কোনো অনুবাদ নেই।