হৃদয় আমার, ওই বুঝি তোর ফাল্গুনী
Hridoy amar oi bujhi
প্রেম ও প্রকৃতি
হৃদয় আমার ওই বুঝি তোর ফাল্গুনী ঢেউ আসে–
বেড়া ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে॥
তোমার
মোহন এল সোহন বেশে,
কুয়াশাভার গেল ভেসে–
এল তোমার সাধনধন উদার আশ্বাসে॥
অরণ্যে তোর সুর ছিল না, বাতাস হিমে ভরা–
জীর্ণ পাতায় কীর্ণ কানন, পুষ্পবিহীন ধরা।
এবার
জাগ্ রে হতাশ, আয় রে
ছুটে অবসাদের বাঁধন টুটে–
বুঝি
এল তোমার
পথের সাথি উতল উচ্ছ্বাসে॥ প্রতিবর্ণীকরণ
Hriday aamar, oi bujhi tor phaalguni dheu aase. Bera-bhaangar maton naame uddam ullaase. Tomar mohon elo sohano beshe, kuwashabhaar gelo bhese - Elo tomar sadhanodhon udaar aashwashe. Aronye tor shur chhilo na, baatas hime bhara - Jirno paatay kirno kaanon, pushpobihin dhara. Ebaar jaag re hatash, aay re chhute abosader bnaadhon tute - Bujhi elo tomar pather saathi utalo uchchhase.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 66(প্রেম ও প্রকৃতি)
- উপ-পর্যায়
- গ্রিস্ম
- রাগ
- বাউল-সুর
- তাল
- দাদরা
- ঋতু
- গ্রীষ্ম
- সংকলন
- গীতালি
- প্রকাশিত
- ভারতী
- স্বরবিতান খণ্ড
- স্বরলিপি পাওয়া যায়নি
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1923(১৩৩০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।