জানি, জানি হল যাবার আয়োজন
Jani jani holo jabar
প্রেম
জানি, জানি হল যাবার আয়োজন– তবু পথিক, থামো থামো কিছুক্ষণ॥ শ্রাবণগগন বারি-ঝরা, কাননবীথি ছায়ায় ভরা, শুনি জলের ঝরোঝরে যূথীবনের ফুল-ঝরা ত্রন্দন॥ যেয়ো– যখন বাদলশেষের পাখি পথে পথে উঠবে ডাকি ডাকি। শিউলিবনের মধুর স্তবে জাগবে শরৎলক্ষ্মী যবে, শুভ্র আলোর শঙ্খরবে পরবে ভালে মঙ্গলচন্দন॥
প্রতিবর্ণীকরণ
Jaani jaani holo jaabar aayojon - Tobu, pothik, thaamo thaamo kichhukhan. Shraabon gagon baari-jhora, Kaanonobithi chhaayay bhora, Shuni jaler jhorojhore juthi boner phul-jhora krandan. Jeyo - jakhon baadolshesher paakhi Pathe pathe utthbe daaki daaki. Shiuliboner modhur stabe Jaagbe sharotolokkhi jobe, Shubhro aalor shankhorobe porbe bhaale mongalochandan.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 170(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- ভৈরব
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- প্রকাশিত
- শান্তিনিকেতন পত্রিকা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩১
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1925(১৩৩২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।