জানি জানি কোন্ আদি কাল হতে
Jani jani kon adi
পূজা
২৯৭
জানি জানি কোন্ আদি কাল হতে
ভাসালে আমারে জীবনের স্রোতে–
সহসা, হে প্রিয়, কত গৃহে পথে
রেখে গেছ প্রাণে কত হরষন॥
কতবার তুমি মেঘের আড়ালে
এমনি মধুর হাসিয়া দাঁড়ালে,
অরুণকিরণে চরণ বাড়ালে,
ললাটে রাখিলে শুভ পরশন॥
সঞ্চিত হয়ে আছে এই চোখে
কত কালে কালে কত লোকে লোকে
কত নব নব আলোকে আলোকে
অরূপের কত রূপদরশন।
কত যুগে যুগে কেহ নাহি জানে
ভরিয়া ভরিয়া উঠেছে পরানে
কত সুখে দুখে কত প্রেমে গানে
অমৃতের কত রসবরষন॥ প্রতিবর্ণীকরণ
Jaani jaani kon aadi kaal hote Bhaasale aamare jibaner srote - Sahosa, hey priyo, kato grihe pathe Rekhe gechho praane kato haroshan. Katobar tumi megher aarale Emoni modhur haasiya dnaarale, Oruno-kirane charon baarale, Lalate raakhile shubho paroshan. Sonchito hoye aachhe ei chokhe Kato kaale kaale kato loke loke Kato nabo nabo aaloke aaloke Aruper kato rupodaroshan. Kato juge juge keho naahi jaane Bhoriya bhoriya uttheche parane Kato sukhe dukhe kato preme gaane Amriter kato rasobaroshan.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 297(পূজা)
- উপ-পর্যায়
- নিহ্শন্শয
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 38
- স্বরলিপি
- সুরেন্দ্রনথ বন্দোপধ্যয / ভিম্রও শস্ত্রি
- রচনাকাল
- 1909(১৩১৬)
এখনও কোনো অনুবাদ নেই।