জানি তোমার অজানা নাহি গো
Jani tomar ajana
প্রেম
জানি তোমার অজানা নাহি গো কী আছে আমার মনে।
আমি গোপন করিতে চাহি গো, ধরা পড়ে দুনয়নে॥
কী বলিতে পাছে কী বলি
তাই দূরে চলে যাই কেবলই,
পথপাশে দিন বাহি গো-
তুমি দেখে যাও আঁখিকোণে
কী আছে আমার মনে॥
চির
নিশীথতিমির গহনে আছে মোর পূজাবেদী –
চকিত হাসির দহনে সে তিমির দাও ভেদি।
বিজন দিবস-রাতিয়া
কাটে ধেয়ানের মালা গাঁথিয়া,
আনমনে গান গাহি গো –
তুমি শুনে যাও খনে খনে কী আছে আমার মনে॥ প্রতিবর্ণীকরণ
Jaani tomar ajana naahi go ki aachhe aamar mone. Aami gopon korite chaahi go, dhara pore dunayone. Ki bolite paachhe ki boli Taai dure chole jaai keboli, Pathopashe din baahi go - Tumi dhekhe jaao aankhikone ki aachhe aamar mone. Chironishithotimiro gahone aahche mor pujabedi - Chokito haasir dahone se timir daao bhedhi. Bijono dibaso-raatya Kaate dheyaner maala gnaathiya, Aanmone gaan gaahi go - Tumi shune jaao khanekhane ki aachhe aamar mone.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 74(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- ভৈরবী
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- প্রকাশিত
- প্রোবসি
- স্বরবিতান খণ্ড
- 5
- স্বরলিপি
- রমা মজুমদার
- রচনাকাল
- 28 February 1926(১৬ ফাল্গুন ১৩৩২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?