যাও রে অনন্তধামে
Jao re anantadhame
কালমৃগয়া কালমৃগয়া থেকে · দৃশ্য 6
যাও রে অনন্তধামে মোহ মায়া পাশরি দুঃখ আঁধার যেথা কিছুই নাহি । জরা নাহি, মরণ নাহি, শোক নাহি যে লোকে, কেবলি আনন্দস্রোত চলিছে প্রবাহি ! যাও রে অনন্তধামে, অমৃতনিকেতনে, অমরগণ লইবে তোমা উদারপ্রাণে ! দেব-ঋষি, রাজ-ঋষি, ব্রহ্ম-ঋষি যে লোকে ধ্যানভরে গান করে এক তানে ! যাও রে অনন্তধামে জ্যোতিময় আলয়ে, শুভ্র সেই চিরবিমল পুণ্য কিরণে— যায় যেথা দানব্রত, সত্যব্রত, পুণ্যবান, যাও বৎস, যাও সেই দেবসদনে !
প্রতিবর্ণীকরণ
Jaao re anontodhaame moho maaya paashori Dukkho aandharo jetha kichhui naahi. Jara naahi, maron naahi, shok naahi je loke, Kebali aanondosroto cholichhe probaahi ! Jaao re anontodhaame, amrito-niketane, Amarogano loibe toma udaar-praane. Deb rishi, raaj rishi, bromho rishi je loke Dhyaanbhare gaan kore ek taane ! Jaao re anontodhaame, jyotirmayo aaloye, Shubhro sei chiro-bimal punyo kirane - Jaay jetha daanobroto, sotyobroto, punyobaan, Jaao batso, jaao sei debo-sadane !
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- কালমৃগয়া · 16(কালমৃগয়া)
- উপ-পর্যায়
- kaal-mrigaya
- তাল
- ঝাঁপতাল
- স্বরবিতান খণ্ড
- 8 / 29
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
- রচনাকাল
- 1882(১২৮৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?