জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
Jagate anandajoggye
পূজা
৩১৭
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ।
ধন্য হল, ধন্য হল মানবজীবন॥
নয়ন আমার রূপের
পুরে সাধ মিটায়ে বেড়ায়
ঘুরে,
শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন॥
তোমার যজ্ঞে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি–
গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্না হাসি।
এখন সময় হয়েছে কি?
সভায় গিয়ে তোমায় দেখি’
জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন॥ প্রতিবর্ণীকরণ
Jagote aanondojogye aamar nimantran. Dhonyo holo, dhonyo holo maanabojiban. Nayon aamar ruper pure saadh mitaye beray ghure, Shroban aamar gobhir sure hoyechhe magon. Tomar jogye diyechho bhaar, baajai aami bnaashi - Gaane gaane gnethe berai praaner kaannahaasi. Ekhon samay hoyechhe ki? Sabhay giye tomay dekhi Jayodhwoni shuniye jaabo e mor nibedan.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 317(পূজা)
- উপ-পর্যায়
- আনোন্দো
- তাল
- এক্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতন্জলি
- স্থান
- শিলৈদহ
- স্বরবিতান খণ্ড
- 37
- স্বরলিপি
- সুরেন্দ্রনথ বন্দোপধ্যয / ভিম্রও শস্ত্রি
- রচনাকাল
- 16 October 1909(৩০ আশ্বিন ১৩১৬)
ইংরেজি
I have had my invitation to this world's festival, and thus my life has been blessed. My eyes have seen and my ears have heard. It was my part at this feast to play upon my instrument, and I have done all I could. Now, I ask, has the time come at last when I may go in and see thy face and offer thee my silent salutation?
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস