যতখন তুমি আমায় বসিয়ে রাখ
Jatokhan tumi amay
পূজা
যতখন তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে ততখন গানের পরে গান গেয়ে মোর প্রহর কাটে॥ যবে শুভক্ষণে ডাক পড়ে সেই ভিতর-সভার মাঝে এ গান লাগবে বুঝি কাজে তোমার সুরের রঙের রঙিন নাটে॥ তোমার ফাগুনদিনের বকুল চাঁপা, শ্রাবণদিনের কেয়া, তাই দেখে তো শুনি তোমার কেমন যে তান দে'য়া। আমি উতল প্রাণে আকাশ-পানে হৃদয়খানি তুলি বীণায় বেঁধেছি গানগুলি তোমার সাঁঝ-সকালের সুরের ঠাটে॥
প্রতিবর্ণীকরণ
Jatokhan tumi aamay bosiye raakho baahir-baate Tatokhan gaaner pare gaan geye mor prohar kaate. Jabe shubhokhane daak pare sei bhitar-sabhar maajhe E gaan laagbe bujhi kaaje Tomar surer ranger rongin naate. Tomar phaagundiner bokul chnaapa, shrabandiner keya, Taai dekhe to shuni tomar kemon je taan deya. Aami utal praane aakash paane hridaykhani tuli Binay bnedhechhi gaanguli Tomar snaajh-sakaler surer tthaate.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 28(পূজা)
- উপ-পর্যায়
- গান
- রাগ
- কীর্তন
- তাল
- দাদরা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৫ (নবগীতিকা) / ২
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1922(১৩২৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।