Songs / Puja

যতখন তুমি আমায় বসিয়ে রাখ

Jatokhan tumi amay

Puja
যতখন   তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে
ততখন   গানের পরে গান গেয়ে মোর প্রহর কাটে॥
যবে   শুভক্ষণে ডাক পড়ে সেই ভিতর-সভার মাঝে
এ গান   লাগবে বুঝি কাজে
তোমার   সুরের রঙের রঙিন নাটে॥
তোমার   ফাগুনদিনের বকুল চাঁপা, শ্রাবণদিনের কেয়া,
তাই দেখে তো শুনি তোমার কেমন যে তান দে'য়া।

আমি   উতল প্রাণে আকাশ-পানে হৃদয়খানি তুলি
বীণায়   বেঁধেছি গানগুলি
তোমার   সাঁঝ-সকালের সুরের ঠাটে॥

Transliteration

Jatokhan     tumi aamay bosiye raakho baahir-baate
Tatokhan     gaaner pare gaan geye mor prohar kaate.
Jabe     shubhokhane daak pare sei bhitar-sabhar maajhe
E gaan   laagbe bujhi kaaje
Tomar    surer ranger rongin naate.
Tomar    phaagundiner bokul chnaapa, shrabandiner keya,
Taai dekhe to shuni tomar kemon je taan deya.
Aami     utal praane aakash paane hridaykhani tuli
Binay    bnedhechhi gaanguli
Tomar    snaajh-sakaler surer tthaate.