যে তরণীখানি ভাসালে দুজনে আজি
Je taronikhani bhasale
আনুষ্ঠানিক
যে তরণীখানি ভাসালে দুজনে আজি, হে নবীন সংসারী, কাণ্ডারী কোরো তাঁহারে তাহার যিনি এ ভবের কাণ্ডারীৼ কালপারাবার যিনি চিরদিন করিছেন পার বিরামবিহীন শুভযাত্রায় আজি তিনি দিন প্রসাদপবন সঞ্চারিৼ নিয়ো নিয়ো চিরজীবনপাথেয়, ভরি নিয়ো তরী কল্যাণে। সুখে দুখে শোকে আঁধারে আলোকে যেয়ো অমৃতের সন্ধানে। বাঁধা নাহি থেকো আলসে আবেশে, ঝড়ে ঝঞ্ঝায় চলে যেয়ো হেসে, তোমাদের প্রেম দিয়ো দেশে দেশে বিশ্বের মাঝে বিস্তারি।
প্রতিবর্ণীকরণ
Je taroneekhaani bhaasale dujane aaji, hey nobin songsari, Kaandari koro tnaahare taahar jini e bhober kaandari. Kaalopaarabar jini chirodin korichhen paar biramobihin Shubhojaatray aaji tini din prosadopabon sanchari. Niyo niyo chirajibanpaatheyo, bhori niyo tori kolyane. Sukhe dukhe shoke aandhare aaloke jeyo amriter sandhane. Bnaandha naahi theko aalose aabeshe, jhare jhanjaay chole jeyo hese, Tomader prem diyo deshe deshe bishwer maajhe bistari.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- আনুষ্ঠানিক · 8(আনুষ্ঠানিক)
- উপ-পর্যায়
- পোরিনোয
- রাগ
- বেহাগ
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৫৫
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
ইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1903(১৩১০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।