যে
থাকে থাক-না দ্বারে, যে
যাবি যা-না পারে॥
যদি
ওই ভোরের পাখি তোরি
নাম যায় রে ডাকি
একা তুই চলে যা রে॥
কুঁড়ি
চায় আঁধার রাতে
শিশিরের রসে মাতে।
ফোটা
ফুল চায় না নিশা, প্রাণে
তার আলোর তৃষা,
কাঁদে সে অন্ধকারে॥
প্রতিবর্ণীকরণ
Je thaake thaak-na dwaare, je jaabi ja na paare.
Jodi oi bhorer paakhi tori naam jaay re daaki
Eka tui chole ja re.
Knuri chaay aandhar raate shishirer rase maate.
Phota phul chaay na nisha praane taar aalor trisa,
Knaade se andhokare.
দিনেন্দ্রনাথ ঠাকুরদিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain
রচনাকাল
2 September 1914(১৭ ভাদ্র ১৩২১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।