জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে
সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে॥
চলার পথে দিনে রাতে দেখা হবে সবার সাথে–
তাদের আমি চাব, তারা আমায় চাবে॥
জীবন আমার পলে পলে এমনি ভাবে
দুঃখসুখের রঙে রঙে রাঙিয়ে যাবে।
রঙের খেলার সেই সভাতে খেলে যে জন সবার সাথে
তারে আমি চাব, সেও আমারে চাবে॥
প্রতিবর্ণীকরণ
Jiban aamar cholchhe jemon temni bhaabe
Sahoj kotthin dwande chhande chole jaabe.
Chalar pathe dine raate dekha habe sabar saathe -
Taader aami chaabo, taara aamay chaabe.
Jiban aamar pale pale emni bhaabe
Dukkhosukher range range rangiye jaabe.
Ranger khelar sei sabhate khele je jan sabar saathe
Taare aami chaabo, seo aamay chaabe.
দিনেন্দ্রনাথ ঠাকুরদিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain
রচনাকাল
19 March 1914(৫ চৈত্র ১৩২০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।