জীবনে আমার যত আনন্দ
Jibone amar jato ananda
পূজা
৪৯৮
জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস-রাত
সবার মাঝারে আজিকে তোমারে স্মরিব জীবননাথ॥
যে দিন তোমার জগত
নিরখি হরষে পরান উঠিছে পুলকি
সে দিন আমার নয়নে হয়েছে তোমারি নয়নপাত॥
বারে বারে তুমি আপনার হাতে স্বাদে সৌরভে গানে
বাহির হইতে পরশ করেছ অন্তরমাঝখানে।
পিতা মাতা ভ্রাতা সব
পরিবার, মিত্র আমার, পুত্র আমার,
সকলের
সাথে প্রবেশি হৃদয়ে
তুমি আছ মোর সাথ॥ প্রতিবর্ণীকরণ
Jibone aamar jato aanondo peyechhi dibaso-raat Sabar maajhare aajike tomare smoribo jibanonaath. Je din tomar jagot nirokhi haroshe paran utthichhe puloki Se din aamar nayone hoyechhe tomar nayonpaat. Baare baare tumi aaponar haate swaade sourabhe gaane Baahir hoite paros korechho antaromaajhkhaane. Pita maata bhraata sab poribar, mitro aamar, putra aamar, Sakoler saathe probeshi hridaye Tumi aachho mor saath.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 498(পূজা)
- উপ-পর্যায়
- বিবিধ
- রাগ
- সাহানা
- তাল
- এক্তাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 26
- স্বরলিপি
- কন্গলিচরন সেন
- রচনাকাল
- 1901(১৩০৮)
ইংরেজি
I shall bear you, Master of my life, and muse Depite the bliss, I have had in my life, bemuse. The time, I reveal your creation heart filled with animation Your eyes seem to meet mine and excuse. Your hands have touched my core in repetition With taste, flavour, melody and your entire disposition. You settle with me persistently with all my friends and family And all trivial things that I use.
অনুবাদক অন্জন গন্গুল্য উৎস