যিনি সকল কাজের কাজী
Jini sakol kajer kaji
পূজা
যিনি সকল কাজের কাজী মোরা তাঁরি কাজের সঙ্গী। যাঁর নানা রঙের রঙ্গ মোরা তাঁরি রসের রঙ্গী॥ তাঁর বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে, তিনি যেমনি বাজান ভেরী মোদের তেমনি নাচের ভঙ্গী॥ এই জন্ম-মরণ-খেলায় মোরা মিলি তাঁরি মেলায়, এই দুঃখসুখের জীবন মোদের তাঁরি খেলার অঙ্গী। ওরে ডাকেন তিনি যবে তাঁর জলদ-মন্দ্র রবে ছুটি পথের কাঁটা পায়ে দ'লে সাগর গিরি লঙ্ঘি॥
প্রতিবর্ণীকরণ
Jini sakol kaajer kaaji mora tnaari kaajer songi. Jaara naana ranger rango mora tnaari raser rongi. Tnaar bipulo chhande chhande Mora jaai chole aanonde, Tini jemni baajan bheri moder temni naacher bhongi. Ei janmo-maron-khelay Mora mili tnaari melay, Ei dukkhosukher jiban moder tnaari khelar ongi. Ore daaken tini jaabe Tnaar jalad-mondro-rabe Chhuti pather knaata paaye dole saagor giri longhi.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 81(পূজা)
- উপ-পর্যায়
- বোন্ধু
- রাগ
- Behag-Baul
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 52
- স্বরলিপি
- অনদিকুমর দস্তিদর
- রচনাকাল
- 1911(১৩১৮)
ইংরেজি
OUR MASTER is a worker and we work with him. Boisterous is his mirth and we laugh with his laughter. He beats his drum and we march. He sings and we dance in its tune. His play is of life and death. We stake our joys and sorrows and Play with him. His call comes like the rumbling of clouds; we set out to cross Oceans and hills.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস