যদি আমায় তুমি বাঁচাও
Jodi amay tumi bachao
পূজা
যদি আমায় তুমি বাঁচাও, তবে তোমার নিখিল ভুবন ধন্য হবে॥ যদি আমার মনের মলিন কালী ঘুচাও পুণ্যসলিল ঢালি তোমার চন্দ্র সূর্য নূতন আলোয় জাগবে জ্যোতির মহোৎসবে॥ আজও ফোটে নি মোর শোভার কুঁড়ি, তারি বিষাদ আছে জগৎ জুড়ি। যদি নিশার তিমির গিয়া টুটে আমার হৃদয় জেগে ওঠে, তবে মুখর হবে সকল আকাশ আনন্দময় গানের রবে॥
প্রতিবর্ণীকরণ
Jodi aamay tumi bnaachao, tobe Tomar nikhil bhuban dhonyo hobe. Jodi aamar moner molin kaali Ghuchao punyosolil dhaali Tomar chandro surjo nutan aaloy Jaagbe jyotir mahotsabe. Aajo photeni mor shobhar knuri, Taari bishad aachhe jagot juri. Jodi nishar timir giye tute Aamar hriday jege utthe, Tobe mukhor hobe sakol aakash Aanondomoy gaaner rabe.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 80(পূজা)
- উপ-পর্যায়
- বোন্ধু
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 36
- স্বরলিপি
- সুরেন্দ্রনথ বন্দোপধ্যয
- রচনাকাল
- 1910(১৩১৭)
ইংরেজি
WHEN THOU savest me the steps are lighter in the march of thy worlds. When stains are washed away from my heart it brightens the light of thy sun. That the bud has not blossomed in beauty in my life spreads sadness in the heart of creation. When the shroud of darkness will be lifted from my soul it will bring music to thy smile.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস