যদি প্রেম দিলে না প্রাণে
Jodi prem dile na
পূজা
৫২১ যদি প্রেম দিলে না প্রাণে কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে?। কেন তারার মালা গাঁথা, কেন ফুলের শয়ন পাতা, কেন দখিন-হাওয়া গোপন কথা জানায় কানে কানে?। যদি প্রেম দিলে না প্রাণে কেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে? তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগল-হেন তরী সেই সাগরে ভাসায় যাহার কূল সে নাহি জানে?।
প্রতিবর্ণীকরণ
Jodi prem dile na praane Keno bhorer aakash bhore dile emon gaane gaane ? Keno taarar maala gnaatha, Keno phuler shayon paata, Keno dokhin haawa gopan katha jaanay kaane kaane ? Jodi prem dile na praane Keno aakash tabe emon chaawa chaay e mukher paane ? Tabe khane khane keno Aamar hriday paagol-heno Tori sei saagore bhaasay jaahar kul se naahi jaane ?
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 521(পূজা)
- উপ-পর্যায়
- সুন্দর
- রাগ
- সাহানা
- তাল
- দদ্র
- সংকলন
- গীতিমল্য
- স্থান
- শন্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- 40
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 14 October 1913(২৮ আশ্বিন ১৩২০)
ইংরেজি
IF LOVE BE denied me then why does the morning break its heart in songs, and why are these whispers that the south wind scatters among the new- born leaves? If love be denied me then why does the midnight bear in yearning silence the pain of the stars? And why does this foolish heart recklessly launch its hope on the sea whose end it does not know?
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস