যৌবনসরসীনীরে মিলনশতদল
Joubanosarosinire milano
প্রেম
যৌবনসরসীনীরে মিলনশতদল
কোন্ চঞ্চল বন্যায় টলোমল টলোমল॥
শরমরক্তরাগে তার গোপন স্বপ্ন
জাগে,
তারি গন্ধকেশর-মাঝে
এক বিন্দু নয়নজল॥
ধীরে বও ধীরে বও, সমীরণ,
সবেদন
পরশন।
শঙ্কিত চিত্ত মোর পাছে ভাঙে বৃন্তডোর–
তাই অকারণ করুণায়
মোর আঁখি করে ছলোছল॥ প্রতিবর্ণীকরণ
Jaubanosarosinire milanoshatodal Kon chanchal bonyay talomolotalomol. Sharomorakto raage taar gopano swapono jaage, Taarie gandho kesharo-maajhe Ek bindu nayanojal. Dhire bowo dhire bowo, somiran, Sabedano paroshan. Shonkito chitto mor paachhe bhaange brintodor - Taai akaaran korunay mor aankhi kare chhalochhal.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 375(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- ভৈরবী
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1925(১৩৩২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।