যুদ্ধ যখন বাধিল অচলে চঞ্চলে
Juddha jakhan badhilo
বিচিত্র
যুদ্ধ যখন বাধিল অচলে চঞ্চলে ঝঙ্কারধ্বনি রণিল কঠিন শৃঙ্খলে, বন্ধমোচন ছন্দে তখন নেমে এলে নির্ঝরিণী– তোমারে চিনি, তোমারে চিনি॥ সিন্ধুমিলনসঙ্গীতে মাতিয়া উঠেছ পাষাণশাসন লঙ্ঘিতে, অধীর ছন্দে ওগো মহাবিদ্রোহিণী– তোমারে চিনি, তোমারে চিনি॥ হে নিঃশঙ্কিতা, আত্ম-হারানো রুদ্রতালের নূপুরঝঙ্কৃতা, মৃত্যুতোরণতরণ-চরণ-চারিণী চিরদিন অভিসারিণী, তোমারে চিনি॥
প্রতিবর্ণীকরণ
Juddho jakhon baadhilo achale chanchale Jhankardhwoni ronilo kotthino shrinkhale, Bandhomochano chhande takhano neme ele nirjharini – Tomare chini, tomare chini. Sindhumilanosongite Maatiya utthechhe paashanoshaason longhite Adhiro chhande ogo mahabidrohini – Tomare chini, tomare chini. Hey nihshonkita, Aatmo-haarano rudrotaaler nupurojhankrita, Mrityutoranotarono-charono-chaarini Chirodin obhisaarini, Tomare chini, tomare chini.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বিচিত্র · 51(বিচিত্র)
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1938(১৩৪৫)
এখনও কোনো অনুবাদ নেই।