যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে
Juge juge bujhi amay
প্রেম
যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে।
সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥
আজ কেন মোর পড়ে মনে
কখন্ তারে চোখের কোণে
দেখেছিলেম অফুট প্রদোষে–
সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে।
আজ ওই চাঁদের বরণ হবে
আলোর সঙ্গীতে,
রাতের
মুখের আঁধারখানি খুলবে ইঙ্গিতে।
শুক্লরাতে সেই
আলোকে দেখা হবে এক পলকে,
সব আবরণ যাবে যে খসে।
সেই যেন
মোর পথের ধারে রয়েছে বসে॥ প্রতিবর্ণীকরণ
Juge juge bujhi aamay cheyechilo se. Sei jeno mor pather dhaare royechhe bose. Aaj keno mor pare mone kakhon taare chokher kone Dekhechhilem asphuto prodoshe - Sei jeno mor pather dhaare royechhe bose. Aaj oi chnaader baron hobe aalor songite, Raater mukher aandharkhani khulbe ingite. Shukloraate sei aaloke dekha hobe ek paloke, Sob aaboran jaabe je khose. Sei jeno mor pather dhaare royechhe bose.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 254(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- পরজ
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- প্রকাশিত
- শান্তিনিকেতন পত্রিকা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩০
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1923(১৩৩০)
ইংরেজি
He who ever wants me through the ages, is it not he who sits to-day by my wayside ? I seem to remember a glimpse I had of his face, in the twilight dusk of some ancient year. Is it not he who sits to-day by the wayside?
অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর১৮৬১–১৯৪১কবি, সুরস্রষ্টা ও চিত্রকর; গীতবিতানের প্রতিটি গানের কথা ও সুর তাঁরই। ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।His first photograph, Calcutta · 1873 ? · 25 Portraits of Rabindranath Tagore (Visva-Bharati, Calcutta, 1951)
AI অনুবাদ
যন্ত্রে তৈরি — কাব্যিক সূক্ষ্মতা হারাতে পারে। উপরের মানব-অনুবাদই প্রামাণিক।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।