গান / প্রেম

কার চোখের চাওয়ার হাওয়ায় দোলায়

Kar chokher chaoar

প্রেম
কার   চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন,

তাই   কেমন হয়ে আছিস সারাক্ষণ।

হাসি যে অশ্রুভারে নোওয়া,

ভাবনা যে তাই মৌন দিয়ে ছোঁওয়া,

ভাষায় যে তোর সুরের আবরণ॥

      তোর  পরানে
কোন্ পরশমণির খেলা,

      তাই  হৃদ্গগনে সোনার
মেঘের মেলা

দিনের স্রোতে তাই তো পলকগুলি

ঢেউ খেলে যায় সোনার ঝলক তুলি,

               কালোয়
আলোয় কাঁপে আঁখির কোণ॥

প্রতিবর্ণীকরণ

Kaar    chokher chaawar haaway dolay mon,
Taai    kemon hoye aachhis saarakhan.
Haasi je taai oshrubhaare nowa,
Bhaabna je taai mouno diye chnowa,
Bhaashay je tor surer aaboran.
Tor   porane kon paroshmonir khela,
Taai    hridgagone sonar megher mela.
Diner srote taai to palokguli
Dheu khele jaay sonar jhalak tuli,
Kaaloy aaloy knaape aakhir kon.