কার যেন এই মনের বেদন
Kar jeno ei moner
প্রকৃতি
কার যেন এই মনের বেদন চৈত্রমাসের উতল হাওয়ায়, ঝুমকোলতার চিকন পাতা কাঁপে রে কার চম্কে-চাওয়ায়॥ হারিয়ে-যাওয়া কার সে বাণী কার সোহাগের স্মরণখানি আমের বোলের গন্ধে মিশে কাননকে আজ কান্না পাওয়ায়॥ কাঁকন-দুটির রিনিঝিনি কার বা এখন মনে আছে। সেই কাঁকনের ঝিকিমিকি পিয়ালবনের শাখায় নাচে। যার চোখের ওই আভাস দোলে নদী-ঢেউয়ের কোলে কোলে তার সাথে মোর দেখা ছিল সেই সেকালের তরী-বাওয়ায়॥
প্রতিবর্ণীকরণ
Kaar jeno ei moner bedon Choitromaaser utol haaway, Jhumkolatar chikon paata Knaape re kaar chomke-chaaway. Haariye jaawa kaar se baani Kaar sohager smaronokhaani Aamer boler gandho mishe Kaanonke aaj kaanna paaway. Knaakon-dutir rinijhini Kaar baa ekhon mone aachhe. Sei knaakoner jhikimiki Piyalboner shaakhay naache. Jaar choker oi aabhas dole Nodi-dheuyer kole kole Taar saathe mor dekha chhilo Sei sekaler tori baaway.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 193(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- রাগ
- ভৈরবী
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- বর্ষা
- প্রকাশিত
- ভারতী
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৫ (নবগীতিকা) / ২
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 26 March 1922(১২ চৈত্র ১৩২৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।