কখন দিলে পরায়ে
Kakhon dile paraye
প্রেম
কখন দিলে পরায়ে স্বপনে বরণমালা,
ব্যথার মালা॥
প্রভাতে দেখি জেগে অরুণ মেঘে
বিদায়বাঁশরি বাজে অশ্রু-গালা॥
গোপনে এসে
গেলে, দেখি নাই আঁখি মেলে।
আঁধারে দুঃখডোরে বাঁধিলে মোরে,
ভূষণ পরালে বিরহবেদন-ঢালা॥ প্রতিবর্ণীকরণ
Kakhon dile paraaye swapone baronmaala, Byathar maala. Probhate dekhi jege orun meghe Bidaybnaashori baaje oshru-gala Gopane ese gele, dekhi naai aankhi mele Aandhare dukkhodore bnaadhile more, Bhushan parale birahobedan dhaala.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম · 176(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- পিলু
- তাল
- সস্থি
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- নোবিন
- স্বরবিতান খণ্ড
- 5
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1931(১৩৩৮)
এখনও কোনো অনুবাদ নেই।