কত অজানারে জানাইলে তুমি
Kato ajanare janaile
পূজা
কত অজানারে
জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই–
দূরকে করিলে নিকট,
বন্ধু, পরকে করিলে ভাই॥
পুরানো আবাস ছেড়ে যাই যবে মনে ভেবে মরি কী জানি কী
হবে–
নূতনের মাঝে তুমি
পুরাতন সে কথা যে ভুলে যাই॥
জীবনে মরণে নিখিল
ভুবনে যখনি যেখানে লবে
চিরজনমের পরিচিত ওহে
তুমিই চিনাবে সবে।
তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা, নাহি কোনো ডর–
সবারে মিলায়ে তুমি
জাগিতেছ দেখা যেন সদা পাই॥ প্রতিবর্ণীকরণ
Kato ajanare jaanaile tumi, kato ghare dile thnaai - Durke korile nikot, bondhu, parke korile bhaai. Purano aabas chhere jaai jabe mone bhebe mori ki jaani ki habe, Nutoner maajhe tumi puratan se katha je bhule jaai. Jibane marone nikhilo bhubane jakhoni jekhane lobe Chirojanomer porichito ohey tumii chinabe sabe. Tomare jaanile naahi keho par, naahi kono maana, naahi kono dar - Sabare miliye tumi jaagitechho dekha jeno sada paai.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 366(পূজা)
- উপ-পর্যায়
- বিশ্ব
- রাগ
- হমীর
- তাল
- রুপক্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতন্জলি
- স্বরবিতান খণ্ড
- 26
- স্বরলিপি
- ইন্দির দেবি চোব্ধুরনি / কন্গলিচরন সেন / ভিম্রও শস্ত্রি
- রচনাকাল
- 1906(১৩১৩)
ইংরেজি
Thou hast made me known to friends whom I knew not. Thou hast given me seats in homes not my own. Thou hast brought the distant near and made a brother of the stranger. I am uneasy at heart when I have to leave my accustomed shelter; I forget that there abides the old in the new, and that there also thou abidest. Through birth and death, in this world or in others, wherever thou leadest me it is thou, the same, the one companion of my endless life who ever linkest my heart with bonds of joy to the unfamiliar. When one knows thee, then alien there is none, then no door is shut. Oh, grant me my prayer that I may never lose the bliss of the touch of the one in the play of many.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস