কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে
Kato din eksathe
নাট্যগীতি
কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে,
তবু জানিতাম নাকো ভালোবাসি তোরে।
মনে আছে ছেলেবেলা কত যে খেলেছি
খেলা,
কুসুম
তুলেছি কত দুইটি আঁচল ভ’রে।
ছিনু সুখে
যতদিন
দুজনে বিরহহীন
তখন কি জানিতাম ভালোবাসি তোরে!
অবশেষে এ কপাল ভাঙিল যখন,
ছেলেবেলাকার যত ফুরালো স্বপন,
লইয়া দলিত মন হইনু প্রবাসী—
তখন জানিনু, সখী, কত ভালোবাসি॥ প্রতিবর্ণীকরণ
Kato din eksaathe chhinu ghumoghore, Tobu jaanitam naako bhaalobasi tore. Mone aachhe chhelebela kato je khelechhi kehla, Kusum tulechhi kato duiti aanchal bhore. Chhinu sukhe jatodin dujone birahohin Takhon ki jaanitam bhaalobasi tore ! Abosheshe e kapal bhaangilo jakhon, Chhelebelakar jato phuralo swapon, Loiya dolito mon hoinu probaasi - Takhon jaaninu, sokhi, kato bhaalobasi.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- নাট্যগীতি · 6(নাট্যগীতি)
- রাগ
- ভৈরবি
- তাল
- কবলি
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1881(১২৮৮)
এখনও কোনো অনুবাদ নেই।