কে বলে ‘যাও যাও’
Ke bole jao jao
প্রেম
কে বলে ‘যাও যাও’–
আমার যাওয়া তো নয় যাওয়া।
টুটবে আগল বারে বারে তোমার দ্বারে,
লাগবে আমায় ফিরে ফিরে ফিরে-আসার
হাওয়া॥
ভাসাও আমায় ভাঁটার টানে অকূল-পানে,
আবার জোয়ার-জলে তীরের
তলে ফিরে তরী বাওয়া॥
পথিক আমি, পথেই বাসা–
আমার যেমন যাওয়া তেমনি আসা।
ভোরের আলোয় আমার তারা
হোক-না হারা,
আবার
জ্বলবে সাঁজে আঁধার-মাঝে তারি নীরব চাওয়া॥ প্রতিবর্ণীকরণ
Ke bole 'Jaao jaao' - aamar jaawa to noy jaawa. Tutbe agol baare baare tomar dwaare, Laagbe aamay phire phire phire-aasar haawa. Bhaasao aamay bhnaatar taane akul-paane, Aabar jowar-jale tirer tale phire tori baawa. Pothik aami, pathei basa - Aamar jemon jaawa temni aasa. Bhorer aaloy aamar taara Hok-na haara. Aabar jwolbe snaajhe aandhar-maajhe taari nirab chaawa.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 172(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- বেহাগ
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- প্রবাহিণী
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ২
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1925(১৩৩২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।