কে দিল আবার আঘাত আমার দুয়ারে
Ke dilo abar aghat
প্রেম
কে দিল আবার আঘাত আমার দুয়ারে।
এ নিশীথকালে কে আসি দাঁড়ালে, খুঁজিতে আসিলে কাহারে॥
বহুকাল হল
বসন্তদিন এসেছিল এক অতিথি নবীন
আকুল জীবন করিল মগন অকূল পুলকপাথারে॥
আজি এ বরষা নিবিড়তিমির, ঝরোঝরো জল, জীর্ণ কুটীর–
বাদলের বায়ে প্রদীপ নিবায়ে জেগে বসে আছি একা রে।
অতিথি অজানা, তব গীতসুর লাগিতেছে কানে ভীষণমধুর–
ভাবিতেছি
মনে যাব তব সনে অচেনা অসীম আঁধারে॥ প্রতিবর্ণীকরণ
Ke dilo aabar aaghat aamar duware. E nishithokaale ke aasi dnaarale khunjite aasile kaahare. Bohukal holo basontodin esechhilo ek otithi nobin, Aakulo jibano korilo magon akul pulako paathare. Aaji e barosha nibiro timiro, jharojharo jal jirno kutir - Baadoler baaye prodip nibaaye jege bose aachhi eka re. Otithi ajana tabo gitosuro laagitechhe kaane bhisanomodhuro - Bhaabitechhi mone jaabo tabo sane achena asimo aandhare.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 154(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- কেদারা
- তাল
- কাহারবা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১১ (কেতকী)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1895(১৩০২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।