কেন আমায় পাগল করে যাস
Keno amay pagol kore
প্রেম
কেন আমায় পাগল করে যাস
ওরে চলে-যাওয়ার দল।
আকাশে বয় বাতাস উদাস, পরান টলোমল॥
প্রভাততারা দিশাহারা, শরতমেঘের ক্ষণিক ধারা–
সভা ভাঙার শেষ বীণাতে তান লাগে
চঞ্চল॥
নাগকেশরের ঝরা কেশর ধুলার সাথে মিতা।
গোধূলি সে রক্ত-আলোয় জ্বালে আপন
চিতা।
শীতের হাওয়ায় ঝরায় পাতা, আম্লকী-বন মরণ-মাতা,
বিদায়বাঁশির সুরে বিধুর সাঁঝের দিগঞ্চল॥ প্রতিবর্ণীকরণ
Keno aamay paagol kore jaas Ore chole-jaawar dol. Aakashe boy baatas udaas, Poran talomal. Probhato-taara dishahaara, Sharotomegher khoniko dhaara - Sabha bhaangar shesh binate taan laage chanchal - Ore chole-jaawar dol. Naagkesharer jhara keshar Dhular saathe mita Godhuli se rakto-aaloy Jwaale aapon chita. Shiter haawa jharay paata, Aamloki-bon maron-maata, Bidhaybnaashir sure bidhur snaajher diganchal - Ore chole-jaawar dol.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 173(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- রামকেলি
- তাল
- তেওরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- প্রবাহিণী
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ২
- স্বরলিপি
- অনাদিকুমার দস্তিদারঅনাদিকুমার দস্তিদার১৯০৩–১৯৭৪সংগীতশিল্পী ও শিক্ষক; রবীন্দ্রসংগীতের অন্যতম প্রচারক।
- রচনাকাল
- 1925(১৩৩২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।