কেন যামিনী না যেতে জাগালে না, বেলা হল মরি লাজে
Keno jamini na jete
প্রেম
কেন যামিনী না যেতে জাগালে না, বেলা হল মরি লাজে । শরমে জডিত চরণে কেমনে চলিব পথেরি মাঝে । আলোকপরশে মরমে মরিযা হেরো গো শেফালি পডিছে ঝরিযা, কোনোমতে আছে পরান ধরিযা কামিনী শিথিল সাজে ॥ নিবিযা বাঁচিল নিশার প্রদীপ উষার বাতাস লাগি, রজনীর শশী গগনের কোণে লুকায শরণ মাগি । পাখি ডাকি বলে 'গেল বিভাবরী', বধু চলে জলে লইযা গাগরি । আমি এ আকুল কবরী আবরি কেমনে যাইব কাজে ॥
প্রতিবর্ণীকরণ
Keno Jaamini na jete jaagale na, bela holo mori laaje. Sharome jorito charone kemone cholibo patheri maajhe. Aalokoparoshe marome moria hero go shephali poriyechhe jhoriya, Konomate aachhe parano dhoria kaamini shithilo saaje. Nibiya bnaachilo nisharo prodip ushar baatas laagi, Rajonir shoshi gagoner kone lukay sharon maagi. Paakhi daaki bale 'Gelo bibhabori', bodhu chale jale loiya gaagori. Aami e aakul kabori aabori kemone jaaibo kaaje.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 124(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- ভৈরবী
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 50 (Shephali)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1897(১৩০৪)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?