কেন রে এতই যাবার ত্বরা
Keno re etoi jabar
প্রেম
কেন রে এতই যাবার ত্বরা– বসন্ত, তোর হয়েছে কি ভোর গানের ভরা॥ এখনি মাধবী ফুরালো কি সবই, বনছায়া গায় শেষ ভৈরবী– নিল কি বিদায় শিথিল করবী বৃন্তঝরা॥ এখনি তোমার পীত উত্তরী দিবে কি ফেলে তপ্ত দিনের শুষ্ক তৃণের আসন মেলে। বিদায়ের পথে হতাশ বকুল কপোতকূজনে হল যে আকুল, চরণপূজনে ঝরাইছে ফুল বসুন্ধরা॥
প্রতিবর্ণীকরণ
Keno re eto jaabar twara - Basonto, tor hoyechhe ki bhor gaaner bhara. Ekhoni maadohbi phurolo ki sabi, Bonochhaya gaay shesh bhoirobi - Nilo ki biday sithilo karobi brintojhara. Ekhoni tomar pito uttori dibe ki phele Tapto diner shushko triner aasan mele Bidaayer pathe hatas bokul Kapotokujane holo je aakul, Charonopujane jhoraichhe phul bosundhara.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 169(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- ভৈরবী
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- প্রকাশিত
- প্রবাসী
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 15 March 1926(১ চৈত্র ১৩৩২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।