খেলাঘর বাঁধতে লেগেছি
আমার মনের ভিতরে।
কত রাত তাই তো জেগেছি বলব কী তোরে॥
প্রভাতে পথিক ডেকে যায়,
অবসর পাই নে আমি হায়–
বাহিরের খেলায় ডাকে সে, যাব কী
ক’রে॥
যা আমার সবার হেলাফেলা যাচ্ছে
ছড়াছড়ি
পুরোনো ভাঙা দিনের ঢেলা, তাই
দিয়ে ঘর গড়ি।
যে আমার নতুন খেলার জন তারি এই
খেলার সিংহাসন,
ভাঙারে জোড়া দেবে সে কিসের মন্তরে॥
প্রতিবর্ণীকরণ
Khelaghar bnaadhte legechhi aamar moner bhitare.
Kato raat taai to jegechhi bolbo ki tore.
Probhate pothik deke jaay, abosar paai ne aami haay -
Baahirer khelay daake se, jaabo ki kore.
Jaa aamar sabar helaphela jaachchhe charaachori
Purano bhaanga diner dhela, taai diye ghar gori.
Je aamar nutan khelar jan taari ei khelar sinhaasan,
Bhaangare jora debe se kiser mantare.
দিনেন্দ্রনাথ ঠাকুরদিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain
রচনাকাল
1923(১৩৩০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।