ক্লান্ত বাঁশির শেষ রাগিণী
Klanto banshir shes ragini
প্রেম
ক্লান্ত বাঁশির শেষ রাগিণী বাজে শেষের রাতে। শুকনো ফুলের মালা এখন দাও তুলে মোর হাতে॥ সুরখানি ওই নিয়ে কানে পাল তুলে দিই পারের পানে, চৈত্ররাতের মলিন মালা রইবে আমার সাথে॥ পথিক আমি এসেছিলেম তোমার বকুলতলে– পথ আমারে ডাক দিয়েছে, এখন যাব চলে। ঝরা যূথীর পাতায় ঢেকে আমার বেদন গেলম রেখে, কোন্ ফাগুনে মিলবে সে-যে তোমার বেদনাতে॥
প্রতিবর্ণীকরণ
Klaanto bnaashir shesh raagini baaje shesher raate Shukno phuler maala ekhon daao tule mor haate. Surkhani oi niye kaane paal tule dii paarer paane, Choitroraater molin maala roibe aamar saathe. Pothik aami esechhilem tomar bokulotale - Path aamare daak diyechhe ekhon jaabo chole. Jhara juthir paatay dheke aamar bedon gelem rekhe, Kon phaagune milbe se-je tomar bedonate.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 175(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- রামকেলি
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- প্রকাশিত
- ভারতী
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৫ (নবগীতিকা) / ২
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1922(১৩২৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।