কাঁদার সময় অল্প ওরে
Kadar samoy alpo
প্রেম
কাঁদার সময় অল্প ওরে, ভোলার সময় বড়ো। যাবার দিনে শুকনো বকুল মিথ্যে করিস জড়ো॥ আগমনীর নাচের তালে নতুন মুকুল নামল ডালে, নিঠুর হাওয়ায় পুরানো ফুল ওই-যে পড়ো-পড়ো॥ ছিন্নবাঁধন পান্থরা যায় ছায়ার পানে চলে, কান্না তাদের রইল পড়ে শীর্ণ তৃণের কোলে। জীর্ণ পাতা উড়িয়ে ফেলা খেল্, কবি, সেই শিশুর খেলা– নতুন গানে কাঁচা সুরের প্রাণের বেদী গড়ো॥
প্রতিবর্ণীকরণ
Knaadar samay alpo ore, bholar samay baro Jaabar dine sukno bokul mithye koris jaro. Aagomonir naacher tale nutun mukul naamlo daale, Nitthur haaway purano phul oi-je paro-paro. Chhinnobnaadhon paanthora jaay chhaayar paane chale, Kaanna taader roilo pore shirno triner kole. Jirno paata uriye phela khel, kobi, sei shishur khela - Notun gaane knaacha sure praaner bedi garo.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম · 168(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- কলিন্গর
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- প্রকাশিত
- প্রোবসি
- স্বরবিতান খণ্ড
- 5
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1926(১৩৩৩)
এখনও কোনো অনুবাদ নেই।