কোন্ গহন অরণ্যে তারে
Kon gahano aranye tare
প্রেম
কোন্ গহন অরণ্যে তারে এলেম
হারায়ে
কোন্ দূর জনমের কোন্
স্মৃতিবিস্মৃতিছায়ে॥
আজ আলো-আঁধারে
কখন্-বুঝি দেখি, কখন্ দেখি না তারে–
কোন্ মিলনসুখের স্বপনসাগর এল পারায়ে॥
ধরা-অধরার মাঝে
ছায়ানটের রাগিণীতে আমার বাঁশি
বাজে।
বকুলতলায় ছায়ার নাচন ফুলের গন্ধে মিশে
জানি নে মন পাগল করে কিসে।
কোন্ নটিনীর ঘূর্ণি-আঁচল লাগে আমার গায়ে॥ প্রতিবর্ণীকরণ
Kon gahano aronnye taare elem haaraye Kon dur janomer kon srmitibismritichhaye. Aaj aalo-aandhare Kakhon-bujhi dekhi kakhon dekhi na taare - Kon milanosukher swaponsaagor elo paaraye. Dhara-adharar maajhe Chhaayanater raaginite aamar bnaashi baaje. Bokultalai chhaayar naachon phuler gandhe mishe Jaani ne mon paagol kare kise. Kon notinir ghurni-aanchal laage aamar gaaye.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 268(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- ছায়ানট
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১
- স্বরলিপি
- শৈলজরঞ্জন মজুমদারশৈলজরঞ্জন মজুমদার১৯০০–১৯৯২বিশ্বভারতীর রসায়নের শিক্ষক থেকে রবীন্দ্রসংগীতের বরেণ্য প্রশিক্ষক; কবির শেষ পর্বের বহু গানের স্বরলিপিকার।
- রচনাকাল
- 1934(১৩৪১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।