কূল থেকে মোর গানের তরী
Kul theke mor ganer tori
পূজা
কূল থেকে মোর গানের তরী দিলেম খুলে, সাগর-মাঝে ভাসিয়ে দিলেম পালটি তুলে॥ যেখানে ঐ কোকিল ডাকে ছায়াতলে সেখানে নয়, যেখানে ঐ গ্রামের বধূ আসে জলে সেখানে নয়, যেখানে নীল মরণলীলা উঠছে দুলে সেখানে মোর গানের তরী দিলেম খুলে॥ এবার, বীণা, তোমায় আমায় আমরা একা– অন্ধকারে নাইবা কারে গেল দেখা কুঞ্জবনের শাখা হতে যে ফুল তোলে সে ফুল এ নয়, বাতায়নের লতা হতে যে ফুল দোলে সে ফুল এ নয়– দিশাহারা আকাশ-ভরা সুরের ফুলে সেই দিকে মোর গানের তরী দিলেম খুলে॥
প্রতিবর্ণীকরণ
Kul theke mor gaaner tori dilem khule, Saagor maajhe bhaasiye dilem paalti tule. Jekhane ei kokil daake chhaayatole Sekhane noy, Jekhane nil maronlila utthchhe dule Sekhane mor gaaner tori dilem khule. Ebar, bina, tomay aamay aamra eka - Andhokaare naaiba kaare gelo dekha. Kunjoboner shaakha hote je phul tole Se phul e noy, Baatayoner lata hote je phul dole Se phul e noy- Dishahaara aakash-bhora surer phule Sei dike mor gaaner tori dilem khule.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 16(পূজা)
- উপ-পর্যায়
- গান
- রাগ
- বেহাগ
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতলি
- স্থান
- শন্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- 34 (Geetabithika)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 5 October 1914(১৯ আশ্বিন ১৩২১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?