Songs / Puja

কূল থেকে মোর গানের তরী

Kul theke mor ganer tori

Puja
কূল থেকে মোর গানের তরী দিলেম খুলে,
সাগর-মাঝে ভাসিয়ে দিলেম পালটি তুলে॥
যেখানে ঐ কোকিল ডাকে ছায়াতলে
সেখানে নয়,

যেখানে ঐ গ্রামের বধূ আসে জলে
সেখানে নয়,

যেখানে নীল মরণলীলা উঠছে দুলে
সেখানে মোর গানের তরী দিলেম খুলে॥
এবার, বীণা, তোমায় আমায় আমরা একা–
অন্ধকারে নাইবা কারে গেল দেখা
কুঞ্জবনের শাখা হতে যে ফুল তোলে
সে ফুল এ নয়,

বাতায়নের লতা হতে যে ফুল দোলে
সে ফুল এ নয়–

দিশাহারা আকাশ-ভরা সুরের ফুলে
সেই দিকে মোর গানের তরী দিলেম খুলে॥

Transliteration

Kul theke mor gaaner tori dilem khule,
Saagor maajhe bhaasiye dilem paalti tule.
Jekhane ei kokil daake chhaayatole
Sekhane noy,
Jekhane nil maronlila utthchhe dule
Sekhane mor gaaner tori dilem khule.
Ebar, bina, tomay aamay aamra eka -
Andhokaare naaiba kaare gelo dekha.
Kunjoboner shaakha hote je phul tole
Se phul e noy,
Baatayoner lata hote je phul dole
Se phul e noy-
Dishahaara aakash-bhora surer phule
Sei dike mor gaaner tori dilem khule.