কুসুমে কুসুমে চরণচিহ্ন
Kusume kusume charanochinho
প্রকৃতি
কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও, শেষে দাও মুছে। ওহে চঞ্চল, বেলা না যেতে খেলা কেন তব যায় ঘুচে॥ চকিত চোখের অশ্রুসজল বেদনায় তুমি ছুঁয়ে ছুঁয়ে চল – কোথা সে পথের শেষ কোন্ সুদূরের দেশ সবাই তোমায় তাই পুছে॥ বাঁশরির ডাকে কুঁড়ি ধরে শাখে, ফুল যবে ফোটে নাই দেখা। তোমার লগন যায় যে কখন, মালা গেঁথে আমি রই একা। ‘এসো এসো এসো’ আঁখি কয় কেঁদে। তৃষিত বক্ষ বলে ‘রাখি বেঁধে’। যেতে যেতে, ওগো প্রিয়, কিছু ফেলে রেখে দিয়ো ধরা দিতে যদি নাই রুচে॥
প্রতিবর্ণীকরণ
Kusume kusume charonochinno diye jaao, sheshe daao muchhe. Ohe chanchalo, bela na jete khela keno tabo jaay ghuche. Chokito chokher oshrusajalo bedonay tumi chnuye chnuye chaolo - Kotha se pather shesh kon sudurer desh Sabai tomay taai puchhe. Bnaashorir daake knuri dhare shaakhe, phule jabe phote nai dekha. Tomar lagon jaay je kakhon, maala gnethe aami roi eka. 'Eso eso eso' aankhi koy knede. Trisito bokkho bale 'Raakhi bnedhe' Jete jete, ogo priyo, kichhu phele rekhe diyo Dhora dite jodi naai ruche.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 2(প্রকৃতি)
- উপ-পর্যায়
- সধরন
- রাগ
- খাম্বাজ
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- ঋতু
- সাধারণ
- স্বরবিতান খণ্ড
- 30
- স্বরলিপি
- অনাদিকুমার দস্তিদার
- রচনাকাল
- 1925(১৩৩২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?