লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি
Likhon tomar dhulay
প্রেম
লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি, হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি॥ চৈত্ররজনী আজ বসে আছি একা, পুন বুঝি দিল দেখা– বনে বনে তব লেখনীলীলার রেখা, নবকিশলয়ে গো কোন্ ভুলে এল ভুলি তোমার পুরানো আখরগুলি॥ মল্লিকা আজি কাননে কাননে কত সৌরভে-ভরা তোমারি নামের মতো। কোমল তোমার অঙ্গুলি-ছোঁওয়া বাণী মনে দিল আজি আনি বিরহের কোন্ ব্যথাভরা লিপিখানি। মাধবীশাখায় উঠিতেছে দুলি দুলি তোমার পুরানো আখরগুলি॥
প্রতিবর্ণীকরণ
Likhono tomar dhulay hoyechhe dhuli, Haariye giyechhe tomar aakharguli. Choitrorajoni aaj bose aachhi eka, puno bujhi dilo dekha - Bone bone tabo lekhonililar rekha, Nabokishalaye go kon bhule elo bhuli tomar purano aakharguli. Mallika aaji kaanone kaanone kato Sourabhe-bhara tomari naamer mato. Komal tomar onguli-chnoya baani mone dilo aaji aani Biraher kon byathabhara lipikhani. Maadhobishaakhay utthitechhe duli duli tomar purano aakharguli.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 279(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- বেহাগ
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- প্রকাশিত
- প্রবাসী
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- April 1925(বৈশাখ ১৩৩২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।