মাটির প্রদীপখানি আছে
Matir pradipkhani achhe
বিচিত্র
মাটির প্রদীপখানি আছে মাটির ঘরের কোলে, সন্ধ্যাতারা তাকায় তারি আলো দেখবে ব’লে॥ সেই আলোটি নিমেষহত প্রিয়ার ব্যাকুল চাওয়ার মতো, সেই আলোটি মায়ের প্রাণের ভয়ের মতো দোলে॥ সেই আলোটি নেবে জ্বলে শ্যামল ধরার হৃদয়তলে, সেই আলোটি চপল হাওয়ায় ব্যথায় কাঁপে পলে পলে। নামল সন্ধ্যাতারার বাণী আকাশ হতে আশিস আনি, অমরশিখা আকুল হল মর্তশিখায় উঠতে জ্ব’লে॥
প্রতিবর্ণীকরণ
Maatir prodipkhaani aachhe maatir gharer kole, Sondhyataara taakay taari aalo dekhbe bole. Sei aaloti nimeshohato priyar byakul chaawar mato, Sei aaloti maayer praaner bhayer mato dole. Sei aaloti nebe jwale shyamolo dharar hridayotale, Sei aaloti chapolo haaway byathay knaape pale pale. Naamlo sondhyataarar baani aakash hote aashiso aani, Amoroshikha aakul holo martoshikhay utthte jwole.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- বিচিত্র · 97(বিচিত্র)
- রাগ
- বাউল-সুর
- তাল
- ত্রিতাল
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩৪ (গীতবীথিকা)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1918(১৩২৫)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।