মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে
Madhuritu nityo hoye
নাট্যগীতি
মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে– যাওয়া-আসার কান্নাহাসি হাওয়ায় সেথা বেড়ায় ভেসে। যায় যে জনা সেই শুধু যায়, ফুল ফোটা তো ফুরোয় না হায়– ঝরবে যে ফুল সেই কেবলই ঝরে পড়ে বেলাশেষে॥ যখন আমি ছিলেম কাছে তখন কত দিয়েছি গান– এখন আমার দূরে যাওয়া, এরও কি গো নাই কোনো দান। পুষ্পবনের ছায়ায় ঢেকে এই আশা তাই গেলেম রেখে– আগুন-ভরা ফাগুনকে তোর কাঁদায় যেন আষাঢ় এসে॥
প্রতিবর্ণীকরণ
Modhuritu niyto hoye roilo tomar modhur deshe - Jaawa-aasar kaana hnaasi haaway setha beray bhese. Jaay je jana sei shudhu jaaye, phul phota to phuroy na haay - Jhorbe je phul sei keboli jhore pare bela sheshe. Jakhon aami chhilem kaachhe takhon koto diyechhi gaan - Ekhon aamar dure jaawa, ero ki go naai kono daan. Pushpoboner chhaayay dheke ei aasha taai gelem rekhe - Aagun-bhara phaagun ke tor knaaday jeno aasharh ese.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- নাট্যগীতি · 100(নাট্যগীতি)
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1915(১৩২২)
এখনও কোনো অনুবাদ নেই।