গীতবিতান ভালো লাগছে? আর্কাইভকে সমর্থন করুন ও সদস্য সুবিধা আনলক করুন। সদস্য হোন → গান / প্রেম
মম দুঃখের সাধন
Mamo dukkher sadhon
প্রেম
মম দুঃখের সাধন যবে করিনু
নিবেদন তব চরণতলে,
শুভলগন গেল
চলে,
প্রেমের অভিষেক কেন হল না তব নয়নজলে॥
রসের ধারা নামিল না,
বিরহে তাপের দিনে ফুল গেল শুকায়ে–
মালা পরানো হল না তব গলে॥
মনে হয়েছিল দেখেছিনু করুণা তব আঁখিনিমেষে,
গেল সে ভেসে।
যদি দিতে বেদনার দান, আপনি পেতে তারে ফিরে
অমৃতফলে॥ প্রতিবর্ণীকরণ
Mamo dukhero saadhano jabe korinu nibedano tabo chanronotale
Subholagono gelo chole,
Premero obhishek keno holo na tabo nayonojale.
Raser dhaara naamilo na, birahe tsaper dine phul gelo shukaye -
Mone hoyechhilo dekhechhinu karuna tabo aankhinimeshe,
Gelo se bhese.
Jodi dite bedonaro daan, aaponi pete taare phire
Amritophale.
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন - স্বরলিপি
- শৈলজরঞ্জন মজুমদার
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
সদস্য হোন →
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো, ক্রস-অ্যালবাম শাফল, ডাউনলোড ও কাস্টিং পেতে আপগ্রেড করুন। সদস্য হোন →