মম রুদ্ধমুকুলদলে এসো সৌরভ-অমৃতে
Mamo ruddhamukulodale
প্রেম
মম রুদ্ধমুকুলদলে এসো সৌরভ-অমৃতে,
মম অখ্যাততিমিরতলে এসো
গৌরবনিশীথে॥
এই মূল্যহারা মম
শুক্তি, এসো মুক্তাকণায় তুমি
মুক্তি–
মম মৌনী বীণার তারে এসো
সঙ্গীতে॥
নব অরুণের এসো আহবান,
চিররজনীর হোক অবসান– এসো।
এসো
শুভস্মিত শুকতারায়, এসো
শিশির-অশ্রুধারায়,
সিন্দুর পরাও ঊষারে তব রশ্মিতে॥ প্রতিবর্ণীকরণ
Mamo ruddhomukulodale eso sourabho-amrite, Mamo akhyatotimirotale eso gourabonishithe. Ei mullohaara mamo shukti, eso muktaakanay tumi mukti - Mamo mouni binar taare eso songite. Nabo oruner eso aahovan, Chirorajonir hok abosan - eso. Eso shubhosmito shuktaaray, eso shishiro-oshrudhaaray, Shindur parao ushaare tabo rashmite.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 66(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- ভৈরবী
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- চণ্ডালিকা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৫৪
- স্বরলিপি
- শান্তিদেব ঘোষ
শান্তিদেব ঘোষ১৯১০–১৯৯৯শান্তিনিকেতনের আশ্রমিক; রবীন্দ্রনাথের কাছেই গান শেখেন, কবির সঙ্গে শ্রীলঙ্কা, জাভা ও বালি যান। গায়ক, নৃত্যশিল্পী, অভিনেতা, লেখক ও সংগীতভবনের দীর্ঘকালের শিক্ষক।Photographer unknown, 1980 · Wikimedia Commons, CC BY-SA 3.0 - রচনাকাল
- 1933(১৩৪০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।