মেঘের কোলে রোদ হেসেছে
Megher kole rod hesechhe
প্রকৃতি
মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আহা, হাহা,
হা।
আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা, হাহা, হা।
কী করি আজ ভেবে না
পাই, পথ হারিয়ে কোন্ বনে যাই,
কোন্ মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি।
আহা, হাহা, হা।
কেয়া- পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে–
তাল দিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে।
রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব আজ
বাজিয়ে বেণু,
মাখব গায়ে ফুলের রেণু চাঁপার বনে
লুটি। আহা, হাহা, হা॥ প্রতিবর্ণীকরণ
Megher kole rod hesechhe, baadol gechhe tuti. Aaha, haha, haa. Aaj aamader chhuti o bhaai, aaj aamader chuti. Aaha, haha, haa. Ki kori aaj bhebe na paai, path haariye kon bone jaai, Kon maatthe je chhute berai sakol chhele juti. Aaha, haha, haa. Keya paatar nouka gore saajiye debo phule - Taaldighite bhaasie debo, cholbe dule dule. Raakhal chheler sange dhenu charabo aaj baajiye benu, Maakhbo gaaye phuler renu chnaapar bone luti. Aaha, haha, haa.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 142(প্রকৃতি)
- উপ-পর্যায়
- শরত
- রাগ
- বিভাস-বাউল
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- শরৎ
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৫০ (শেফালি)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1908(১৩১৫)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।