মিটিল সব ক্ষুধা
Mitilo sob khudha
পূজা ও প্রার্থনা
মিটিল সব
ক্ষুধা, তাঁহার প্রেমসুধা, চলো রে ঘরে লয়ে যাই।
সেথা যে কত
লোক পেয়েছে কত শোক, তৃষিত আছে কত ভাই॥
ডাকো রে
তাঁর নামে সবারে নিজধামে, সকলে তাঁর গুণ গাই।
দুখি কাতর
জনে রেখো রে রেখো মনে, হৃদয়ে সবে দেহো ঠাঁই॥
সতত চাহি
তাঁরে ভোলো রে আপনারে, সবারে করো রে আপন।
শান্তি-আহরণে শান্তি বিতরণে, জীবন করো রে যাপন।
এত যে সুখ
আছে কে তাহা শুনিয়াছে! চলো রে সবারে শুনাই।
বলো রে
ডেকে বলো ‘পিতার ঘরে চলো, হেথায় শোকতাপ নাই’॥ প্রতিবর্ণীকরণ
Mitilo sab khudha, tnaahar premosudha, chalo re ghare loye jaai. Setha je kato lok peyechhe kato shok, trishito aachhe kato bhaai. Daako re tnaar naame sabaare nijodhaame, sakole tnaar gun gaai. Dukhi kaatar jone rekho re rekho mone, hridaye sabe deho tthnaai. Satato chaahi tnaare bholo re aaponare, sabare karo re aapon. Shaanti-aahorane, shaanti-bitarane, jiban karo re jaapon. Eto je sukh aachhe ke taaha shuniyachhe ! Chalo re sabare shunai. Balo re deke balo pitar ghare chalo, hethaay shoko-taap naai.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা ও প্রার্থনা · 41(পূজা ও প্রার্থনা)
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গানের বোহি
- স্বরবিতান খণ্ড
- 23
- স্বরলিপি
- কাঙ্গালিচরণ সেন
- রচনাকাল
- 1885(১২৯২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?