মন হতে প্রেম যেতেছে শুকায়ে
Mon hote prem jetechhe
প্রেম ও প্রকৃতি
মন হতে
প্রেম যেতেছে শুকায়ে, জীবন হতেছে শেষ।
শিথিল কপোল, মলিন
নয়ন, তুষারধবল কেশ।
পাশেতে আমার নীরবে
পড়িয়া অযতনে বীণাখানি–
বাজাবার বল নাহিক এ
হাতে, জড়িমাজড়িত বাণী।
গীতিময়ী মোর সহচরী
বীণা, হইল বিদায় নিতে।
আর কি পারিবি
ঢালিবারে তুই অমৃত আমার চিতে।
তবু একবার, আর-একবার,
ত্যজিবার আগে প্রাণ
মরিতে মরিতে গাইয়া
লইব সাধের সে-সব গান।
দুলিবে আমার
সমাধি-উপরে তরুগণ শাখা তুলি–
বনদেবতারা গাহিবে তখন
মরণের গানগুলি॥ প্রতিবর্ণীকরণ
Mon hote prem jetechhe shukaaye, jiban hotechhe shesh. Shithil kapol, molin nayon, tushardhabal kesh. Pashete aamar nirabe poriya ajatane binakhani – Baajabar bal naahiko e haate, jorimajorito baani. Gitimoyi mor sahochori bina, hoilo biday nite. Aar ki paaribi dhaalibare tui amrito chite. Tobu ekbar, aar ekbar tyajibar aage praan Morite morite gaaiya loibo saadher se-sab gaan. Dulibe aamar samadhi-upare torugon saakha tuli – Bonodebatara gaahibe takhon maroner gaanguli.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 2(প্রেম ও প্রকৃতি)
- রাগ
- ভুপলি
- প্রকাশিত
- ভরতি
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1879(১২৮৬)
এখনও কোনো অনুবাদ নেই।