মন মোর মেঘের সঙ্গী
Mon mor megher songi
প্রকৃতি
মন মোর মেঘের সঙ্গী,
উড়ে চলে দিগ্দিগন্তের পানে
নি:সীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম॥
মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত-আলোকে।
ঝঞ্ঝনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র
আনন্দে।
কলো কলো কলমন্দ্রে নির্ঝরিণী
ডাক দেয় প্রলয়-আহবানে॥
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো ছলো তটিনীতরঙ্গে।
মন মোর ধায় তারি মত্ত প্রবাহে
তাল-তমাল-অরণ্যে
ক্ষুব্ধ শাখার আন্দোলনে॥ প্রতিবর্ণীকরণ
Mon mor megher songi, Ure chale digdigantero paane Nihsimo shunye shraabonobarshanosongite Rimijhim rimijhim rimijhim. Mono mor hangsobalakar paakhay jaay ure Kochito kochito chokito torito-aaloke. Jhanjhanomonjiro baajay jhanjha rudro aanonde. Kalo-kalo kalomondre nirjhorini Dsak dey prolay-aahwaane. Baayu bahe purbosomudro hote Uchchhalo chhalo-chhalo totinitaronge. Mono mor dhaay taari matto probahe Taal-tamalo-aronye Khubdho shaakhar aandolane.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 122(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- রাগ
- মল্হর
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তনি
- ঋতু
- বর্ষা
- স্বরবিতান খণ্ড
- 53
- স্বরলিপি
- শৈলজরঞ্জন মজুমদার
- রচনাকাল
- 13 September 1938(২৮ ভাদ্র ১৩৪৫)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?