মনে রবে কি না রবে আমারে
Mone robe ki na robe
প্রেম
১০
মনে রবে কি না রবে
আমারে সে আমার মনে নাই।
ক্ষণে ক্ষণে আসি তব
দুয়ারে, অকারণে গান গাই॥
চলে যায় দিন, যতখন
আছি পথে যেতে যদি আসি কাছাকাছি
তোমার মুখের চকিত
সুখের হাসি দেখিতে যে চাই–
তাই অকারণে গান গাই॥
ফাগুনের ফুল যায়
ঝরিয়া ফাগুনের অবসানে–
ক্ষণিকের মুঠি দেয়
ভরিয়া, আর কিছু নাহি জানে।
ফুরাইবে দিন, আলো হবে
ক্ষীণ, গান সারা হবে, থেমে যাবে বীন,
যতখন থাকি ভরে দিবে না
কি এ খেলারই ভেলাটাই–
তাই অকারণে গান গাই॥ প্রতিবর্ণীকরণ
Mone rabe ki na rabe aamare se aamar mone naai. Khane khane aasi tabo duware, akaarne gaan gaai. Chole jaay din, jatokhan aachhi pathe jate jodi aasi kaachhakaachhi Tomaro mukher chokito sukher haasi dekhite je chaai - Taai akaarane gaan gaai. Phaaguner phul jaay jhoriya phaaguner abosane - Khoniker muthi dey bhoriya, aar kichhu naahi jaane. Phurayibe din, aalo habe khin, gaan saara habe, theme jaabe bin, Jatokhan thaaki bhore dibe na ki e khelari bhelatai - Taai akaarane gaan gaai.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 10(প্রেম)
- উপ-পর্যায়
- গান
- রাগ
- খাম্বাজ
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- নতরজ
- স্বরবিতান খণ্ড
- 2
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 3 March 1927(১৯ ফাল্গুন ১৩৩৩)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?