মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি
Mor bina othe kon sure
প্রকৃতি
মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে।
মম অন্তর কম্পিত আজি
নিখিলের হৃদয়স্পন্দে॥
আসে কোন্
তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চলপ্রান্ত–
আলোকের
নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে॥
অম্বরপ্রাঙ্গণমাঝে নি:স্বর মঞ্জীর গুঞ্জে।
অশ্রুত সেই
তালে বাজে করতালি পল্লবপুঞ্জে।
কার
পদপরশন-আশা তৃণে তৃণে অর্পিল ভাষা–
সমীরণ
বন্ধনহারা উন্মন কোন্ বনগন্ধে॥ প্রতিবর্ণীকরণ
Mor bina otthe kon sure baaji kon nabo chanchalo chhande. Mamo antoro kompito aaji nikhilero hridayospande. Aase kon taruno aashanto, ure basonanchalopraanto, Aalokero nritte bananto mukhorito adhiro aanonde. Ambaropraangonomaajhe nihsaro monjiro gunje. Ashruto sei taale baaje karotaali pallabopunje. Kaar padoparoshano aasha trine trine orpilo bhaasa, Somirano bandhanohaara unmano kon bonogandhe.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 206(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- রাগ
- ভৈরবী
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- বর্ষা
- সংকলন
- অরূপরতন
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪২ (অরূপরতন)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1919(১৩২৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।